গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা ও সিলিন্ডার গ্যাসের মূল্য কমিয়ে আনার দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার বেলা ১২টায় নগরীর সদর রোডে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী ডা. মনিষা চত্রবর্তী।
এসময় বক্তব্য রাখেন অধ্যাপক জলিলুর রহমান, সাইদুর রহমান, অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, দেওয়ান আব্দুর রশিদ নিলু ও এস.এম মানিকসহ অন্যরা।
বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ গত দশ বছরে কয়েক দফায় গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়িয়েছে। তবে যে অজুহাতে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে তা লুণ্ঠন ও দুর্নীতিকে জায়েজ করেছে। তাই পুনরায় গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে হরতালসহ কঠোর কর্মসূচির ঘোষণার হুমকি দেন।
প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যেখান থেকে শুরু করেছিল সেখানে এসে শেষ হয়েছে।








