রাজাপুরে ইভটিজিংয়ের দায়ে তরুণের ৬ মাসের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৯, ০৮:৫৯আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০৮:৫৯

মো. সাইদুল ইসলাম (মাঝে) ঝালকাঠির রাজাপুরে ইভটিজিং এর দায়ে মো. সাইদুল ইসলাম (১৮) নামের এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার এ দণ্ড দেন। সাইদুল উপজেলার শুক্তাগড় এলাকার মো. আবুয়াল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সাইদুল ঢাকায় থাকে। মাঝে মাঝে এলাকায় এসে শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করে। এমনকি তার কারণে ওই বিদ্যালয়ের দুই ছাত্রী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার সকালে বখাটে সাইদুল ওই বিদ্যালয়ের সামনে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের বিভিন্নভাবে উত্যক্ত করতে শুরু করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম জিল্লুর রহমান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে। নির্বাহী কর্মকর্তা সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে উপস্থিত হন এবং উত্যক্তকারীর অভিভাবকদের ডেকে নিয়ে তাদের ছেলে সম্পর্কে সতর্ক করেন।

নির্বাহী কর্মকর্তা বিদ্যালয় ত্যাগ করলে বখাটে সাইদুল আবার বিদ্যালয় প্রধান শিক্ষককে মারার হুমকি দেয় ও বিদ্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বিদ্যালয়ের ছাত্রদের সহায়তায় সাইদুলকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সোপর্দ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী