দশমিনায় ১৫ জেলের দণ্ড

পটুয়াখালী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ২৩:৫৩ আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২৩:৫৬

 

পটুয়াখালী পটুয়াখালীর দশমিনার তেতুলিয়া নদীতে ১৫ জেলেকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক দশমিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুভ্রা দাস তাদের দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. আবু বকর, জাকির খান, মোসলেম হাওলাদার, হেলাল সিকদার, আল আমিন, শাহাবুদ্দিন, লিয়ার হোসেন, মানিক মৃধা, শাহাজাদা, খালেক,বাবুল গাজী, রফিক, নজরুল ইসলাম,আরসাদ মিস্ত্রি ও সুমন বেপারি।

দশমিনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাস জানান, শুক্রবার (১৯ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালায় নৌপুলিশ। অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে ১৫ জন জেলেকে আটক ও ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেককে ১ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। জব্দ অবৈধ জালগুলো হাজীর হাট নদী তীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম স্থানে ইউল্যাব
কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম স্থানে ইউল্যাব
চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ
চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ
ডিসেম্বর ঘিরে বিএনপির নতুন কর্মসূচি
ডিসেম্বর ঘিরে বিএনপির নতুন কর্মসূচি
ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান নিয়ে সতর্ক করলেন চীনা প্রেসিডেন্ট
ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান নিয়ে সতর্ক করলেন চীনা প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা