ইতিহাস গড়ে লাল দুর্গের রাজত্ব ধরে রাখলেন আলকারেজ

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৫, ০১:১৭আপডেট : ০৯ জুন ২০২৫, ০১:৩৩

মহাকাব্যিক লড়াই চললো ৫ ঘণ্টা ২৯ মিনিটের মতো! একটা সময় মনে হচ্ছিল লাল দুর্গে কার্লোস কালকারেজের রাজত্ব বুঝি শেষ চলেছে। চতুর্থ সেটে ৫-৩ ব্যবধানে এগিয়ে জয়ের কাছে চলে গিয়েছিলেন ইয়ানিক সিনার। কিন্তু ২২ বছর বয়সী আলকারেজ তার পর অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জন্ম দিলেন ইতিহাসের। ফ্রেঞ্চ ওপেন ফাইনালের দীর্ঘস্থায়ী লড়াইয়ে শেষ হাসি হেসেছেন এই স্প্যানিয়ার্ড।  দুই সেটে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ফ্রেঞ্চ ওপেন জিতেছেন ৪-৬, ৬-৭ (৪-৭), ৬-৪, ৭-৬ (৭-৩), ৭-৬ (১০-২) গেমে। 

পঞ্চম মেজর শিরোপা জিততে কারিয়ারের সেরা ম্যাচ উপহার দিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলকারেজ। আগের দুই সেট হেরে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা কখনও ম্যাচ জিততে পারেননি। কিন্তু এবার অদম্য মানসিকতায় সব অনুমান ভুল করে দিয়েছেন। 

এই জয়ে কিংবদন্তিদের নজিরও স্পর্শ করেছেন তিনি। ২০১৯ সালে উইম্বলডন ফাইনালে নোভাক জোকোভিচের পর ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে গ্র্যান্ড স্লাম জিতেছেন আলকারেজ। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী