পিরোজপুরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে লোকজন আশ্রয় নিয়েছে

পিরোজপুর প্রতিনিধি
০৪ মে ২০১৯, ০৯:৪২আপডেট : ০৪ মে ২০১৯, ০৯:৫৫

আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষ ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে পিরোজপুরে শুক্রবার (৩ মে) রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়া। শুক্রবার বিকাল থেকেই পিরোজপুরের বিভিন্ন উপজেলার থাকা আশ্রয়কেন্দ্রগুলোয় লোকজন এসে আশ্রয় নিয়েছে। এদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম সরফরাজ জানান, বড়মাছুয়া,আমড়াগাছিয়া শাপলেজা বেতমোর ও গুলিশাখালী ইউনিয়নের আশ্রয়কেন্দ্রের লোকজনের  মাঝে চিড়া,মুড়ি গুড় ও মোমবাতি বিতরণ করা হয়েছে।

তিনি জানান, তিনি নিজ হাতে বড়মাছুয়া আশ্রয়কেন্দ্রের  লোকজনের শুকনো খাবার ও মোমবাতি বিতরণ করেছেন। অন্য আশ্রয়কেন্দ্রগুলোয় থাকা লোকজনের মাঝে  ইউপি চেয়ারম্যানরা শুকনো খাবার, মোমবাতি ও  বিতরণ  করেছেন।

শাপলেজা ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া জানান, একটি ঠিকাদারী প্রতিষ্ঠান  বেড়ি বাঁধের কাজ ফেলে যাওয়ার কারণে ইউনিয়নের কচুবাড়িয়ায় পানি ঢুকছে। এতে খেতাচিড়াও ক্ষতিগ্রস্ত হবে।

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান  মহিউদ্দিন মহারাজ জানান, দুর্যোগ মোকাবেলা করার জন্য রেডক্রিসেন্টের কর্মী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া দুর্যোগ মোকাবিলা করতে জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তাদের নিয়ে সভা করা হয়েছে।

ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন  আশ্রয়গুলোতে থাকা লোকজনের মাঝে তিনি তার ব্যক্তিগতভাবে শুকনো খাবার ও মোমবাতি বিতরণ করেছেন।

জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন জানান, ৬৫টি মেডিকেল টিম প্রস্তুত রাখার পাশাপাশি জেলাসহ ৭টি উপজেলায় ৮টি নিয়ন্ত্রন কক্ষ খোলা হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে ২২২ টি সাইক্লোন শেল্টার।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ