শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক কারাগারে

বরিশাল প্রতিনিধি
১৪ মে ২০১৯, ০৯:১৭আপডেট : ১৪ মে ২০১৯, ০৯:১৭

কারাদণ্ড

বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া নুরানী মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে (৭) যৌন হয়রানির অভিযোগে শিক্ষক জাহাঙ্গীর আলম মুসাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গ্রেফতার মুসাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ওসি।

গ্রেফতার শিক্ষক জাহাঙ্গীর আলম উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের মৃত এসকেন্দার সরদারের ছেলে।

সোমবার দুপুরে যৌন হয়রানির অভিযোগ এনে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর আলম প্রায়ই ওই শিক্ষার্থীর শরীরের স্পর্শকাতর স্থানগুলোতে হাত দিয়ে যৌন হয়রানি করতেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ওই শিক্ষার্থী মাদ্রাসায় গেলে শিক্ষক জাহাঙ্গীর একইভাবে যৌন হয়রানি করেন। শিক্ষার্থী বাড়িতে গিয়ে ঘটনাটি তার মা-বাবার কাছে জানালে তাৎক্ষণিক ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

তবে অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন,‘আমাকে ফাঁসানো হয়েছে।’

উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল বলেন,‘মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী