থানা-হাজত থেকে মাদক মামলার আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
১৬ মে ২০১৯, ২৩:১৩আপডেট : ১৬ মে ২০১৯, ২৩:৫৪

পটুয়াখালী পটুয়াখালীর মহিপুর থানা-হাজত থেকে ওমর ফারুক রায়হান (১৯) নামে এক মাদক ব্যাবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকালে লাশটি পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মহিপুর থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুয়াকাটা চৌরাস্তা থেকে ১৩ পিস ইয়াবাসহ ওমর ফারুখকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। ওই রাতে থানা হাজতের বাথরুমের ভেন্টিলেটরের লোহার রডের সঙ্গে পরনের লুঙ্গির অংশ দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফারুক। পরে রাত ১২টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
ফারুখের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী এলাকায়। তিনি এর আগে নলছিটি থানায় দুইবার ১০০ ও ১০৩ পিছ ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।
ওসি মো. সাইদুল ইসলাম আরও জানান, এর আগে ফারুকের মা অনেক টাকা খরচ করে তাকে জামিন করিয়েছে। এখন আবার ইয়াবাসহ গ্রেফতার হওয়ায় তার মাকে সে কী বলবে, এজন্য আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম