স্কুলছাত্রীর ছবি ফেসবুকে ছড়িয়ে পিতা-পুত্রসহ ৪ জন কারাগারে

বরিশাল প্রতিনিধি
১১ জুন ২০১৯, ১৭:০২আপডেট : ১১ জুন ২০১৯, ১৮:৩৩

স্কুলছাত্রীর ছবি ফেসবুকে ছড়িয়ে পিতা-পুত্রসহ ৪ জন কারাগারে বরিশালের আগৈলঝাড়ার সুজনকাঠি গ্রামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর ছবি তুলে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন ওই ছাত্রীর বাবা-মা ও দুই চাচি। এ ঘটনায় জড়িত যুবক আশিক ও তার বাবা আলতাফ মোল্লা এবং জাহাঙ্গীর মোল্লার ছেলে আনিছ মোল্লা ও আরিফ মোল্লাকে মঙ্গলবার (১১ জুন) দুপুরে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মারধরের ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন বলেন, উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো আলতাফ মোল্লার ছেলে আশিক। সম্প্রতি আশিক জোরপূর্বক ওই ছাত্রীর ছবি তুলে তা ফেসবুকে ছড়িয়ে দেয়। পরে ওই ছাত্রী বিষয়টি পরিবারকে জানায়। পরে সোমবার বিকালে ছাত্রীর বাবা ও মা আশিককে ছবি ছড়িয়ে দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করায় তাদের মারধর করা হয়। মারধরে বাধা দিতে গেলে ছাত্রীর দুই চাচিকেও মারধর করে আহত করে আশিক ও তার লোকজন। মারধরের ঘটনায় ছাত্রীর চাচা আজিজ মোল্লা সোমবার রাতে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই অভিযান চালিয়ে আশিক ও তার পিতাসহ চারজনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠান বলে জানান তিনি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী