৯৯৯ নম্বরে কল পেয়ে ‘ধর্ষক’কে আটক করলো পুলিশ

বরিশাল প্রতিনিধি
২৮ জুন ২০১৯, ১৬:৪২আপডেট : ২৮ জুন ২০১৯, ১৬:৫৫

অভিযুক্ত বারেক হাওলাদার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ ধর্ষণের অভিযোগে বারেক হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করেছে। বারেক নগরীর রসুলপুর কলোনির বাসিন্দা। তার বিরুদ্ধে রসুলপুরের আনন্দ স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম একথা জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ওইদনি বিকালে পুলিশের বারেককে আটক করে। শুক্রবার (২৮ জুন) শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছেন।

শিশুটির মা জানান, পরীক্ষা শেষে বাসায় ফিরে মেয়ে তার কাছে খাবার চায়। ঘরে খাবার না থাকায় তিনি মেয়েকে এলাকার দোকানে  খাবার কিনতে পাঠান। পথে বারেক তার মেয়েকে আম ও বিস্কুট দেওয়ার কথা বলে তার বাসায় নিয়ে ধর্ষণ করে। মেয়ে ঘরে ফিরে ঘটনাটি জানালে তিনি এক প্রতিবেশীকে জানান। এরপর ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ দেওয়ার পরপরই পুলিশে বারেককে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে ওসি নুরুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে রসুলপুর কলোনিতে অভিযান চালিয়ে বারেককে আটক করা হয়। শিশুটির মায়ের করা মামলায় বারেককে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম