ইউএনও’র নির্দেশে ভূমি অফিসের জারিকারককে পিটুনির অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
৩০ জুন ২০১৯, ১১:০৫আপডেট : ৩০ জুন ২০১৯, ১৬:৫৭

ঝালকাঠি জালিয়াতির অভিযোগে ঝালকাঠির রাজাপুর ভূমি অফিসের জারিকারক (প্রসেস সার্ভার) রাসেল মল্লিককে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হাওলাদারের নির্দেশে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৯ জুন) এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, রাজাপুর ফাজিল মাদ্রাসার পেছনের ৫৮ শতাংশ জমি জালিয়াতি করে এক ব্যক্তির নামে ১৯৭৪-৭৫ সালে ভুয়া মিউটেশন তৈরি করে এস বহিতে লিপিবদ্ধ করে ভূমি অফিসের জারিকারক রাসেল মল্লিক। এ মিউটেশন অনুযায়ী ওই জমি বিক্রির জন্য বৃহস্পতিবার রেজিস্ট্রি হয়। জালিয়াতির বিষয়টি ইউএনও এবং রাজাপুরের সহকারী কমিশনার (ভূমি) ইমরান শাহরিয়ারের নজরে আনা হয়। পরে ইউএনওর নির্দেশে উপজেলা টেকনিশিয়ান হাসিব খান রাসেলকে বাঁশের কঞ্চি দিয়ে পিটুনি দেন।

এ ঘটনার পর থেকে রাসেল আত্মগোপনে রয়েছেন। এ বিষয়ে জানতে তার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করে ফোন বন্ধ করে রেখেছেন।

এ ব্যাপারে হাসিব খান বলেন, ‘আমি যা করেছি, ইউএনওর নির্দেশে করেছি।’

এ বিষয়ে জানতে ইউএনও’র মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

ঝালকাঠি জেলা প্রশাসক জোহর আলী জানান, ঘটনা শুনে অফিসে এসে উভয়পক্ষের সঙ্গে কথা বলে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ