ঝালকাঠির ৩ উপজেলায় আ.লীগের প্রস্তুতি কমিটি, সাবেকদের ক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি
০৫ জুলাই ২০১৯, ১৩:৩৮আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৩:৪১

আওয়ামী লীগ ঝালকাঠির তিন উপজেলায় সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) রাতে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসায় অনুষ্ঠিত এক সভায় উপজেলা কমিটি ভেঙে দিয়ে সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন করা হয়। ওই তিন উপজেলায় আংশিক কমিটি ঘোষণার পর তা আর পূর্ণাঙ্গ না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে সদ্য সাবেক নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, কোনও কিছু না জানিয়েই কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

তিন উপজেলার কমিটি ভাঙার পর কাঠালিয়া উপজেলায় সম্মেলন করার জন্য জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কুমার কর্মকার ও মুজিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজাপুর উপজেলায় জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সুরুজকে দায়িত্ব দেওয়া হয় এবং নলছিটি উপজেলায় জেলার সহসভাপতি ছিদ্দিকুর রহমান এবং এম আলম খান কামালকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কুমার কর্মকার এসব তথ্য নিশ্চিত করেন।

কাঠালিয়া উপজেলা আ.লীগের সদ্য সাবেক সাবেক যুগ্ম আহবায়ক শৌলজালিয় ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে কোনও চিঠি পাইনি। আমাদেরকে কিছুই জানানো হয়নি, ফেসবুকে দেখেছি। সেখানে যুগ্ম আহবায়ক করা হলেও আহবায়কের দায়িত্ব দেওয়া হয়নি। কাউকে না জানিয়ে হঠাৎ করেই সম্মেলন প্রস্তুতি কমিটি করার জানতে চেয়েও কিছু জানা যায়নি।

/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম