আট বিভাগ ঘুরে সৌহার্দ্য ও সম্প্রীতি দেখেছেন মার্কিন রাষ্ট্রদূত

বরিশাল প্রতিনিধি
১১ জুলাই ২০১৯, ১৮:১৫আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৮:২৯

ঐতিহাসিক অক্সফোর্ড মিশন পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত (ছবি– প্রতিনিধি)

আট বিভাগ ঘুরে বাংলাদেশে সৌহার্দ্য ও সম্প্রীতি দেখেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। তিনি বলেছেন, ‘বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা খুবই শান্তিপূর্ণ। এদেশে আসার পর আটটি বিভাগ ঘুরে দেখেছি। এখানে সৌহার্দ্য ও সম্প্রীতি বিরাজ করছে।’

তিনদিনের বরিশাল সফরের শেষ দিন আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে নগরীর ঐতিহাসিক অক্সফোর্ড মিশন পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রবার্ট মিলার বলেন, ‘বাংলাদেশ এমন এক দেশ, যেখানে কেউ ভ্রমণ করলেই বুঝতে পারবে, শিগগিরই দেশটি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। উন্নয়ন ও গণতন্ত্রের যাত্রা দেশটিকে বিশ্ব দরবারে অনন্য পর্যায়ে নিয়ে যাবে।’

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ‘এই দেশের যাত্রা শুরু হয়েছে মাত্র ৪৭ বছর আগে। শিগগিরই দেশটি স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবে। আমেরিকার একজন প্রতিনিধি হিসেবে এদেশে দায়িত্ব পালন বেশ উপভোগ করছি।’

লুসি হল্টের সঙ্গে কথা বলছেন মার্কিন রাষ্ট্রদূত (ছবি– প্রতিনিধি)

আজ বেলা ২টার দিকে নগরীর ঐতিহাসিক অক্সফোর্ড মিশন পরিদর্শনে যান রবার্ট মিলার। এসময় তিনি চার্চে প্রার্থনায় অংশ নেন এবং ফাদারসহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ ছাড়া, সেখানে অবস্থানরত ব্রিটিশ ও বাংলাদেশি নাগরিক লুসি হল্টের সঙ্গেও সাক্ষাত করেন। পরে অক্সফোর্ড মিশন বিদ্যালয় পরিদর্শন করেন।

বরিশালের সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

গত ৯ জুলাই তিনদিনের সফরে বরিশালে আসেন মার্কিন রাষ্ট্রদূত। আজ বৃহস্পতিবার বরিশালের ঐতিহ্যবাহী শ্রী শী শংকর মঠ ও অক্সফোর্ড মিশন পরিদর্শনের মধ্যদিয়ে তার এ সফর শেষ হয়। এ সফরের ব্যাপারে উচ্ছ্বসিত কণ্ঠে আর্ল রবার্ট মিলার বলেন, ‘বরিশালের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।’ এদিন বিকাল ৪টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী