কাভার্ডভ্যান চাপায় আহত সেই সার্জেন্ট মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ১২:৫৩আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৩:৩৬

সার্জেন্ট গোলাম কিবরিয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দায়িত্ব পালনকালে কাভার্ডভ্যানের চাপায় আহত ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়া মারা গেছেন। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টা ৫৮ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কিবরিয়ার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাপুর উপজেলার সুবিদখালী গ্রামে। 
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন। কিবরিয়ার লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।

আমাদের ঝালকাঠি প্রতিনিধি জানিয়েছেন, সোমবার (১৫ জুলাই) বেলা ১টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় কাভার্ডভ্যান চাপায় গুরুতর আহত গোলাম কিবরিয়াকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বিকাল সোয়া পাঁচটার দিকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার উদ্দেশে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিবরিয়াকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। এর পরপরই তাকে জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।
বরিশাল পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় দায়িত্ব পালনের সময় ঢাকা থেকে বাকেরগঞ্জগামী একটি কাভার্ডভ্যান কিবরিয়াকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে নলছিটি থানা পুলিশ চালকসহ ভ্যান আটক করে।’
দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

/এআইবি/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী