বরিশালে জুমার নামাজে ডেঙ্গু ও গুজববিরোধী বয়ান

বরিশাল প্রতিনিধি
০২ আগস্ট ২০১৯, ১৭:০৩আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৭:১৯

ডেঙ্গু ও গুজব নিয়ে জুমার নামাজের আগে বয়ান বরিশালে মসজিদে মসজিদে জুমার নামাজের খুৎবায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং গুজববিরোধী বয়ান হয়েছে। শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের আগে এই বয়ান করেন খতিব ও ইমামরা।

নগরীর চকবাজার জামে ইবাদুল্লাহ মছজিদে জুমার নামাজের আগে বয়ানে খতিব মাওলানা নুরুর রহমান বেগ মুসুল্লিদের উদ্দেশে বলেন, ডেঙ্গু বর্তমানে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। এই রোগ প্রতিরোধে বাড়ির আশপাশ পরিছন্ন রাখাসহ সতর্ক থাকার পরামর্শ দিয়ে আল্লাহর দরবারে দোয়া করা হয়।

এছাড়া পদ্মা সেতুতে মাথা লাগার মিথ্যা গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। গুজবের বিরুদ্ধে কান না দেওয়ার আহ্বান জানান ইমামরা।

সন্দেহজনক কিছু দেখলে বা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়ার পরামর্শ দেন মাওলানা নুরুর রহমান বেগ।

একইভাবে নগরীর সব মসজিদে খুৎবায় ডেঙ্গু প্রতিরোধে পরামর্শ দেওয়াসহ দোয়া করা হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী