ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালীতে পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালী প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ১৩:৫৬আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৩:৫৬

ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে ধোয়া দেওয়া হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালীতে পরিষ্কার-পরিচ্ছনতা অভিযান শুরু হয়েছে। একইসঙ্গে জনসচেতনতা বাড়াতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শনিবার (৩ আগস্ট) পটুয়াখালী পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন বিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার করা হয় এবং মশা নিধন ওষুধ প্রয়োগ করা হয়। জনসচেতনতায় জেলা আওয়ামী লীগের নোতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিলি করেছেন।

‘আমার বাড়ি আমার ঘর, রাখবো সদা পরিষ্কার’ এই স্লোগানে শনিবার পটুয়াখালী পৌরসভা জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছনতা অভিযান শুরু করে। পরিষ্কার করা হয় শহরের বিভিন্ন এলাকা ও বিদ্যালয়ের ক্যাম্পাস।

এদিকে, ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালীবাসীকে সচেতন করতে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, দফতর সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, ‘মশার উপদ্রব কমাতে শহরের ড্রেনসহ বিভিন্ন এলাকা পরিষ্কার করা হচ্ছে। ড্রেন ও খাল দিয়ে যেন স্বাভাবিকভাবে পানি চলাচল করতে পারে সে জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মো. সাইদুজ্জামান জানান, গত ১৬ জুলাই থেকে ৩ আগস্ট (শনিবার)  বিকাল পর্যন্ত পটুয়াখালী জেনারেল হাসপাতালে ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। তাদের মধ্যে একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে পাঠানো হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে