ঝালকাঠিতে মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, ২৩:০৮আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২৩:০৮

কারাদণ্ড ঝালকাঠিতে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় নাছির সরদার নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বেকসুর খালস দেওয়া হয়েছে তার ছেলে হাসান সরদারকে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নাছির সরদার নলছিটি শহরের খাসমহল এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নলছিটি শহরের খাসমহলের বাসা থেকে ১৫০ পিস ইয়াবা ও এক কেজি ৫০০ গ্রাম গাজাসহ নাছির সরদার এবং তার ছেলে হাসান সরদারকে আটক করে। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বাদী হয়ে তাদের দুজনকে আসামি করে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ওই বছরের ২৩ এপ্রিল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দিলেন। রায় ঘোষণার সময় হাসান সরদার আদালতে উপস্থিত থাকলেও নাসির সরদার অনুপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নাসিমুল হাসান।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম