পিরোজপুরে মুসলিম পরিচয়ে স্কুলছাত্রীকে বিয়ে, গ্রেফতার ২

পিরোজপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৩

পিরোজপুর পিরোজপুরে সদর উপজেলার হুলারহাট রূপালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার বাদল কুমার রায় (২৭)-এর বিরুদ্ধে মুসলিম পরিচয়ে এক স্কুলছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ প্রতারণার অভিযোগে ব্যাংক কর্মকর্তা বাদল কুমার রায় ও সাইফুল ইসলাম নামে বিয়ে পড়ানো এক কাজিকে গ্রেফতার করে বুধবার (১৮ সেপ্টেম্বর) আদালতের নির্দেশে জেল হাজতে পাঠিয়েছে।

ব্যাংক কর্মকর্তা বাদল কুমার রায় (২৭) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামের শিতাংশু কুমার রায়ের পুত্র। আর কাজি সাইফুল ইসলামের বাড়ি পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে। তিনি শহরের পাড়েরহাট সড়ক এলাকার সালাম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মো. আরিফুর রহমান জানান, ভুক্তভোগী ওই স্কুলছাত্রী হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে। এক বছর আগে হুলারহাট বন্দর রূপালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার বাদল কুমার রায়ের সঙ্গে তার পরিচয় হয়। বাদল কুমার তখন নিজেকে বাদল শেখ নামে পরিচয় দেন। সেই থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিন দিন আগে তারা বিয়ে করেন। পরে বাদলের পরিচয় জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে থানায় সোপর্দ করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। বাদল কুমার রায় ও বিয়ে পড়ানো কাজি সাইফুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী