রাজাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৮

রাজাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব রুবেল ও তার বাবা সাবেক সেনা সদস্য তোফাজ্জেল হোসেন ওরফে ভুয়া মেজরের বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ করেছে উপজেলার ৩৬টি পরিবার। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ রোড এলাকার মো. সিদ্দিকুর রহমান।

ভুক্তভোগেী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, এলাকায় কেউ জমি বিক্রি করলেও ছাত্রলীগ সভাপতিকে টাকার ভাগ দিতে হয়। চাঁদার টাকা না দিলে তাদের ওপর নির্মম নির্যাতন করা হয়।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তরা আরও অভিযোগ করেন, আহসান হাবিব রুবেল ছাত্রলীগের সভাপতি হওয়ার পর থেকে নানা কর্মকাণ্ডে বিতর্কিত হন। তিনি ও তার বাবা রাজাপুর সদরের ৩৬টি পরিবারের জমি দখল করেন। ভুয়া কাগজপত্রের মাধ্যমে মালিকানা দাবি করে মোটা অঙ্কের চাঁদা চান তারা। টাকা না দিলে লোকজন নিয়ে জমি দখলে নেন। ওই জমি অন্যদের কাছে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। এসব কাজে বাধা দিলে মারধরও করা হয়। পুলিশের কাছে অভিযোগ দিয়েও ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে কোনও প্রতিকার পাওয়া যায়নি। তাদের কর্মকাণ্ডে ভূমিহীন হয়ে সর্বস্বান্ত হয়েছে ৩৬ পরিবার।

অবিলম্বে ছাত্রলীগের সভাপতি আহসান হাবিবকে গ্রেফতার করে জমি উদ্ধারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। সংবাদ সম্মেলনে ৩৬টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব রুবেলর কাছে জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা সম্পূর্ণ উদ্দেশ্যপূর্ণ মিথ্যা অভিযোগ। যারা এ অভিযোগ করেছে তারা একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের প্রতিপক্ষ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান মনির ইন্ধন দিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এ অভিযোগ করা হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী