বরিশাল হবে স্মার্ট সিটি, অনুসরণ করবে অন্যগুলো: পলক

বরিশাল প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৭

বরিশাল হবে স্মার্ট সিটি, অনুসরণ করবে অন্যগুলো: পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আধুনিক বরিশাল নগরী গড়তে যে পরিকল্পনা গ্রহণ করেছেন তাতে আমি মুগ্ধ। মেয়রের যুগোপযোগী পরিকল্পনায় বরিশাল হবে স্মার্ট সিটি আর সেটা অনুসরণ করবে অন্য শহরগুলো।’

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বরিশালের বিসিসি’র অ্যানেক্স ভবন ও সেখানে মেয়রের কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশনের মেয়র বরিশাল নগরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছেন। এ জন্য আইটি সেক্টরের যা যা প্রয়োজন হবে সে বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে। বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলরদের অফিসগুলো ডিজিটাল সেন্টারে রূপান্তরিত করতে মেয়র যে পরিকল্পনা করেছেন তা নিঃসন্দেহে ভালো উদ্যোগ।’

পলক বলেন, ‘বরিশাল নগরীতে যত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সব প্রতিষ্ঠানগুলোতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। বরিশালের হাইটেক পার্কের নির্মাণ কাজ এ বছরই শুরু করা হবে। আর সেখানে একটি সিনেপ্লেক্সও থাকবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের