মেয়ে একটু বড় হলেই জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না: গণপূর্তমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩০

বক্তব্য রাখছেন শ ম রেজাউল করিম (ছবি– প্রতিনিধি)

বর্তমান সরকার নারীর ক্ষতায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘মেয়েদের লেখাপড়া করাবেন। একটু বড় হলেই মেয়েদের জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ওরা আদর্শ মানুষ হোক। লেখাপড়া শেষ করে যখন স্বাবলম্বী হবে, তখন বিয়ের সিদ্ধান্ত নেবেন।’

শনিবার (২৮ সেপ্টেম্বর) পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিলডুমরিয়া পদ্মডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, ‘ছেলেদের দিকে খেয়াল রাখবেন—মাদকে আসক্ত হয়েছে কিনা, ইয়াবা সেবন করে কিনা, গাঁজা খায় কিনা, যারা খারাপ লোক তাদের সঙ্গে চলে কিনা বা রাতে না ঘুমিয়ে মোবাইল নিয়ে খারাপ কিছু দেখে কিনা। নতুন প্রজম্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘বই-পুস্তকের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাদের প্রথাগত শিক্ষা দেবেন না। বইয়ে যা কিছু আছে তা পড়াবেন। এর বাইরেও পড়াবেন—নৈতিকতা কাকে বলে, সত্যবাদিতা কাকে বলে, মূল্যবোধ কাকে বলে, মিথ্যা কথা থেকে এড়িয়ে যেতে হবে কীভাবে।’

শ ম রেজাউল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, এদেশকে উন্নত ও আধুনিক রাষ্ট্রে পরিণত করতে। সে লক্ষ্যে তিনি অবিরাম পরিশ্রম করে চলেছেন। তিনি আমাদের বলছেন, তোমরা এলাকায় যাও, প্রকল্প করে নিয়ে আসো। যত টাকা দরকার, আমি দেবো।’

উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যের মধ্যে ছিলেন– পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শেখ আব্দুল লতিফ, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আতিয়ার রহমান চৌধুরী নান্নু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম বায়জীদ হোসেন প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের