বরিশালে টিসিবির পণ্যে পেঁয়াজ না থাকায় ক্ষোভ

বরিশাল প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ২০:৪৮আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২০:৫১

টিসিবির পণ্য বিক্রি দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের জন্য বরিশাল নগরীতে তিন ধরনের পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে তাদের পণ্যের তালিকায় পেঁয়াজ নেই। এতে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা।

বরিশাল টিসিবির প্রধান কর্মকর্তা আনিছুর রহমান জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে সরকার পাঁচ দিনের জন্য মাঠ পর্যায়ে টিসিবির কার্যক্রম শুরু করেছে। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় নগরীর চারটি পয়েন্টে চার জন ডিলার পণ্য বিক্রি করছেন। আগামী ৪ অক্টোবর শেষ হবে এ কার্যক্রম। পেঁয়াজের সরবরাহ না থাকায় তা বিক্রি করা সম্ভব হচ্ছে না। একেকজন ডিলার সর্বোচ্চ ৫শ কেজি চিনি, ৪শ কেজি ডাল ও ৪শ লিটার করে সয়াবিন তেল উত্তোলন এবং বিক্রি করতে পারবেন। প্রতি কেজি চিনি সর্বোচ্চ ৫০ টাকা,ডাল ৫০ টাকা ও বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ৮৫ টাকা দরে বিক্রি করতে পারবেন।

বুধবার (২ অক্টোবর) দুপুরে নগর ভবনের সামনে টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে আসা নগরীর কাউনিয়ার বাসিন্দা মনোজ চক্রবর্তী জানান, এখন পেঁয়াজের দাম সবচেয়ে বেশি। অথচ এখানে পেঁয়াজ নেই।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম