রাজনীতির দখল নিয়েছে দুর্বৃত্তরা: মেনন

বরিশাল প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৯, ১৭:৪০আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৭:৫৫

বক্তব্য রাখছেন রাশেদ খান মেনন (ছবি– প্রতিনিধি)

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘কিছু লোক ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও লুটের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছে। রাজনীতির দখল নিয়েছে দুর্বৃত্তরা। প্রধানমন্ত্রীর নেওয়া সাম্প্রতিক অভিযান জনমতে আশার সঞ্চার করেছে। সফল করতে একে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে হবে।’

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে বরিশালের উজিরপুর উপজেলা মহিলা কলেজ মাঠে উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে তিনি একথা বলেন।

মেনন বলেন, ‘শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে এখনও অঘটন ঘটাতে মৌলবাদীরা তৎপর। ইউটিউবে তারা সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে। সবার উচিত হবে এদের বিরুদ্ধে দাঁড়ানো।’

গত ১০ বছরে ওয়ার্কার্স পার্টির বিস্তৃতি ঘটেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘রাজনীতির মান উন্নতি না করতে পারলে পার্টির এই বিস্তৃতিকে কাজে লাগানো যাবে না।’

উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ফাইজুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কমরেড নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতান, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি অতুলন দাস আলো, ওয়ার্কার্স পার্টির নেতা এ.টি.এম শাহজাহান তালুকদারসহ অনেকে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি