নিখোঁজের দুইদিন পর পুকুরে মিললো মাদক কারবারির লাশ

বরিশাল প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৯, ২৩:২১আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২৩:৩৪

বরিশাল

নিখোঁজের দুইদিন পর বরিশালের গৌরনদী উপজেলার এক পুকুর থেকে মাদক কারবারি শামীম হাওলাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলার সুন্দরদী গ্রামের মুন্সী বাড়ির পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত শামীম হাওলাদার গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোকলেছুর রহমান। পুলিশ জানিয়েছে, গৌরনদী মডেল থানায় শামীমের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা শের-এ বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের মা খাদিজা বেগম বলেন, ‘গত ৫ অক্টোবর সন্ধ্যায় মুন্সী বাড়ির পুকুরের কাছে বসেছিল তার ছেলে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পুকুরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়—এটা স্থানীয়দের মাধ্যমে শুনেছি। পরে পুকুরসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও আমার ছেলের সন্ধান মেলেনি। আজ তার লাশ উদ্ধার করে পুলিশ।’

গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, ‘মাদক বিক্রেতা শামীম হাওলাদারের লাশ আজ সকাল ৮টার দিকে মুন্সী বাড়ির পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নিহতের ছোট ভাই শফিকুল ইসলাম সাকিব বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ আজ দুপুরে মর্গে প্রেরণ করা হয়।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি