বরিশালে ডেঙ্গুতে রিকশাচালকের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ২০:১১আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২০:২৬

বরিশাল বরিশাল রিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাবুল হাওলাদার (৩৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে মারা যান তিনি। এ নিয়ে এই হাসপাতালে ১৩ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

বাবুল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের রশিদ হাওলাদারের ছেলে।

মেডিক্যাল কলেজের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ‘বুধবার (১৬ অক্টোবর) রাতে গুরুতর অবস্থায় বাবুলকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।’

বাবুলের পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার জ্বরে আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। সেই থেকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। কিছুটা উন্নতি হলে বুধবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে আবারও অবস্থার অবনতি হলে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী