নাজিরপুরে ৩ মন্দিরের প্রতিমা ভাঙচুর, আটক ১

পিরোজপুর প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৯, ১৬:১৪আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৬:২৮

পিরোজপুর পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে ৩টি মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করার সময় হাতেনাতে একজনকে আটক করা হয়েছে। তার নাম কামরুল ইসলাম সুজন (৩০)। রবিবার (২০ অক্টোবর) ভোর পৌনে ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে উপজেলার দীর্ঘা ইউনিয়নের কলারদোয়ানিয়া বাজার ও বাজার সংলগ্ন কলারদোয়ানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে কামরুল প্রথমে কলারদোয়ানিয়া বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে। পরে কলারদোয়ানিয়া বাজার সংলগ্ন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অধির রঞ্জন মল্লিকের বাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির বিষয়টি নিশ্চিত করেছেন।
গৃহবধূ গৌরী মল্লিক জানান, তিনি ভোর বেলা মন্দিরের দরজার তালা খুলে রেখে পূজা দেওয়ার জন্য ফুল তুলতে য়ায়। কিছুক্ষণ পরে এসে দেখেন মন্দিরের সব প্রতিমা ভাঙচুর অবস্থায় পড়া। এর কিছু সময় পরে জানতে পারি একই গ্রামের আরেকটি মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের সময় লোকজন তাকে আটক করে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির জানান, আটক কামরুলকে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বরুপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, কামরুল একজন মানসিক রোগী বলে জানা গেছে।
পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, বিষয়টি শোনার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনসার্টের স্টেজে বসা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
কনসার্টের স্টেজে বসা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
অযোগ্যতার চেয়েও বিপজ্জনক আত্মঅজ্ঞতা 
অযোগ্যতার চেয়েও বিপজ্জনক আত্মঅজ্ঞতা 
ভারত যথেষ্ট সদিচ্ছা দেখিয়েছে, এখন বাংলাদেশের পালা: সাবেক হাইকমিশনার
ভারত যথেষ্ট সদিচ্ছা দেখিয়েছে, এখন বাংলাদেশের পালা: সাবেক হাইকমিশনার
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি