মঙ্গলবার পুনরায় ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪

এক দিনের সর্বাত্মক শাটডাউন শেষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও স্বাভাবিক ধারায় ফিরছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের আন্দোলন ও ক্লাস বর্জনের কর্মসূচি শেষ হওয়ায় মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে শিক্ষার্থীরা পুনরায় ক্লাসে ফিরছেন।

এর আগে সোমবার উপাচার্যের অনুপস্থিতিতে অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে এক দিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউন পালন করেছিলেন শিক্ষার্থীরা। এ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ রুটিন দায়িত্বের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।

জানা গেছে, গত ১ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ইউজিসির একটি সভায় ঢাকায় যাওয়ায় অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়া হয়। এর প্রতিবাদে রবিবার বিক্ষোভ ও রাতে শাটডাউনের ঘোষণা দেন।

তবে দিনব্যাপী কর্মসূচি শেষে শিক্ষার্থী প্রতিনিধি মিনহাজ উদ্দিন জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৩ নভেম্বর থেকে শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাসে ফিরছেন।

এদিকে দীর্ঘদিনের বিভিন্ন আন্দোলন ও সাময়িক অচলাবস্থায় চুয়েটের শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মইনুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিভাগের প্রায় ৪০টি পরীক্ষা স্থগিত হয়েছে। তবে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার এই সিদ্ধান্তের ফলে স্থগিত হওয়া পরীক্ষাগুলো দ্রুত পুনর্বিন্যাস করে শিক্ষার ক্ষতি পুষিয়ে নেওয়ার পথ প্রশস্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সম্পূর্ণ শাটডাউন ও অসহযোগ কর্মসূচি পালন করে আসছেন।

/এফআর/
সম্পর্কিত
‘যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের আন্দোলনকারী হিসেবে বিবেচনা করছে না পুলিশ’
শ্রমিক আন্দোলন দমনে সেই পুরোনো পথেই পুলিশ?
সংসারে টান শ্রমিকদের, মজুরি বাড়ানোর চাপে পোশাকশিল্প
সর্বশেষ খবর
পরীক্ষার কেন্দ্র থেকে শিক্ষার্থীকে বের করে দেওয়ার পর স্কুলের পেছনে বিস্ফোরণ
পরীক্ষার কেন্দ্র থেকে শিক্ষার্থীকে বের করে দেওয়ার পর স্কুলের পেছনে বিস্ফোরণ
সরকার রাতে দাম বাড়ায়, যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে: আসিফ মাহমুদ
সরকার রাতে দাম বাড়ায়, যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে: আসিফ মাহমুদ
গ্যাসের দাম না কমালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
গ্যাসের দাম না কমালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
আ.লীগের দখলে থাকা খেলার মাঠ নিয়ন্ত্রণে নিয়েছেন বিএনপি নেতারা: নাহিদ ইসলাম
আ.লীগের দখলে থাকা খেলার মাঠ নিয়ন্ত্রণে নিয়েছেন বিএনপি নেতারা: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড