মাদক মামলায় পুলিশের এসআই’কে ৫ বছরের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৯, ২২:০১আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২২:০১

 চিন্ময় মিত্র মাদক মামলায় নারায়ণগঞ্জ শিল্প পুলিশের এসআই চিন্ময় মিত্রকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় অপর আসামি নিধু মিস্ত্রিকে ৩ বছরের কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (২১ অক্টোবর) বিকালে বরিশাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক এমএ হামিদ এই আদেশ দেন।

মামলা সূত্রে বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, ২০১৬ সালের ২৪ জুলাই বরিশাল নগরীর কাশিপুর আনসার অফিসের সামনে থেকে মাদক কারবারি নিধু মিস্ত্রিকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় ওই দিনই থানার এসআই সুলতান আহম্মেদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

পরে ওই মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নিধু। জবানবন্দিতে তিনি এসআই চিন্ময়ের হয়ে ফেনসিডিল বিক্রির কথা স্বীকার করেন। তিনি ছিলেন চিন্ময়ের মাসিক বেতনভুক্ত বিক্রেতা। ওই স্বীকারোক্তি অনুযায়ী মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র পরিদর্শক রেজাউল ইসলাম নিধু ও চিন্ময় মিত্রকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দিলেন।

উল্লেখ্য, এসআই চিন্ময় মিত্র বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত থাকা অবস্থায় মাদক কারবারির সঙ্গে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে মামলা হওয়ার পর তাকে শিল্প পুলিশে বদলি করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম