পিরোজপুর থেকে সরাসরি কলকাতা যাবে বাস

পিরোজপুর প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৯, ১৫:০৭আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৬:৩৮

বাস সার্ভিসের উদ্বোধন পিরোজপুর-কলকাতা রুটে সরাসরি বাস সার্ভিস চালু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে পিরোজপুর জেলা বাস টার্মিনালে গ্রিনলাইন পরিবহন এ বাস সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন এবং পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। 

পিরোজপুর জেলা বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল ৭টায় গ্রিনলাইন পরিবহনের বাসটি কলকাতার নিউ মার্কেটের উদ্দেশে ছেড়ে  দুপুর ২টায়  পোঁছাবে। কলকাতা থেকেও একইভাবে পিরোজপুরের উদ্দেশে বাস ছেড়ে আসবে। বেনাপোল ও পেট্রাপোল (হরিদাসপুর) পয়েন্টে স্বল্প সময় ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে জানান পিরোজপুরের গ্রিনলাইন পরিবহনের কাউন্টার প্রতিনিধি নজরুল ইসলাম।  তিনি জানান, গ্রিনলাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত হিনো লাক্সারি  ৩৬ আসনের এ চেয়ার কোচের ভাড়া ১২০০ টাকা এবং কলকাতা থেকে পিরোজপুরের ভাড়া ১০০০ রুপি নির্ধারণ করা হয়েছে। এছাড়া বেনাপোল পর্যন্ত এ বাস সার্ভিসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

গ্রিনলাইন পরিবহনের এ বাস সার্ভিসের পিরোজপুর ছাড়াও বাগেরহাট, খুলনা ও বেনাপোলে কাউন্টার থাকবে। পিরোজপুরে ০১৯১৯১৬৬৫০০ ও ০১৯১৯৭৭৭৩০৩ মোবাইল নম্বরে কল করে টিকেট বুকিংসহ সব তথ্য পাওয়া যাবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম