বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন জনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৯, ১০:৪৪আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১১:২২

বরগুনা বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতব গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ একই পরিবারের তিন জন মারা গেছেন। সোমবার (৪ নভেম্বর) ভোররাতে খাসতব গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু এ তথ্য জানান।
নিহতরা হলেন−হামিদা বেগম (৪০), তার ছেলে রাসেল (১৪) ও ভাসুর দেলোয়ার হোসেন (৬৫)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুপারি বাগান থেকে চোর যেন সুপারি নিয়ে যেতে না পারে সেজন্য গাছের চারপাশের বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতেন দেলোয়ার হোসেন। সোমবার ভোরে তিনি বিদ্যুৎ লাইন সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে বাঁচাতে রাসেল ঘটনাস্থলে এলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর রাসেলের মা ঘটনাস্থলে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে