নুডুলস নিয়ে ঝগড়া, স্বদেশির হাতে চীনা শ্রমিক খুন

পটুয়াখালী প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৯, ১৯:১১ আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৯:২১

পটুয়াখালী পটুয়াখালী পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক চীনা নাগরিকের ছুরিকাঘাতে আরেক চীনা নাগরিক নিহত হয়েছেন। তার নাম লিউ জুন (৩৫)। শনিবার (১৬ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সহকর্মী সং জিয়াংকে (৩০) গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান জানান, শনিবার রাতে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে নুডুলস খাওয়া নিয়ে দুই চীনা শ্রমিকের মধ্যে বাকবিতণ্ডা হয়। উভয়ের মধ্যে মারামারির একপর্যায়ে এক চীনা শ্রমিকের ছুরিকাঘাতে অপর শ্রমিক লিউ জুন মারা যান।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় সং জিয়াংকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
কাওয়ালি, ধ্রুপদ না প্রবন্ধ-গীতি, কোথা থেকে এলো খেয়াল?
কাওয়ালি, ধ্রুপদ না প্রবন্ধ-গীতি, কোথা থেকে এলো খেয়াল?
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের