মঙ্গলবারও নগরভবনের সামনে অবস্থান করবেন ইশরাক সমর্থকরা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ মে ২০২৫, ১৭:১৯আপডেট : ১৯ মে ২০২৫, ১৭:১৯

ডিএসসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে মঙ্গলবার (২০ মে) ফের নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন ইশরাক সমর্থকরা।

নগর ভবনে লাগাতার অবস্থান কর্মসূচির ধারাবাহিকতায় সোমবার (১৯ মে) বিকালে ব্লকেড কর্মসূচি থেকে এ তথ্য জানানো হয়।

এসময় ইশরাক হোসেনর সমর্থক ও সাবেক সচিব মশিউর রহমান বলেন, নগরবাসীর দাবি মেনে না নেওয়ায় সরকারের হঠকারিতায় নিন্দা জানাই। 

ইশরাক হোসেনের মেয়র পদে বসা নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দেওয়া বিবৃতিকে চরম মিথ্যাচার আখ্যা দিয়ে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, যদি আগামীকালের (মঙ্গলবার) মধ্যে এই দাবি মেনে নেওয়া না হয়, এর খেসারত সরকারকেই দিতে হবে। যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সরকারকে হুঁশিয়ারিও দেন তিনি।

এর আগেরদিন সোমবার সকাল ১১টা থেকে নগর ভবন ব্লকেট ও এর আশপাশের এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। পরে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সড়কটি ও বঙ্গ মার্কেট এলাকা ব্লকেড করা হয়। এতে সকাল থেকেই অচলাবস্থা বিরাজ করে নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকায়। 

আন্দোলনকারীরা বলেন, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালত রায় দিয়েছেন, নির্বাচন কমিশনও গেজেট দিয়েছে। এই সরকারের লোকজন তাকে দায়িত্ব বুঝে দিচ্ছে না। আমরা এর প্রতিবাদ জানাই। অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি