জবাইয়ের ভয় দেখিয়ে ধর্ষণ

বরিশাল প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৯, ১৪:৫৪আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৫:১২

ধর্ষণ জবাইয়ের ভয় দেখিয়ে বরিশালের উজিরপুরের পূর্ব সানুহার গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হারুন অর রশিদ নামে এক ব্যক্তিকে বুধবার (২৭ নভেম্বর) আটক করা হয়। পরে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, রবিবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় হারুন তার মেয়েকে জবাই করার ভয় দেখিয়ে বাগানে নিয়ে ধর্ষণ করে। লোক লজ্জার ভয়ে প্রথমে মেয়ে মুখ না খুললেও পরে পরিবারের লোকজনকে সে বিষয়টি জানায়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, বুধবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেন। ওই রাতেই হারুনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। ভিকটিমের পরীক্ষার জন্য শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন