করাচিকে বিদায় করে টিকে থাকলো সাকিবদের লাহোর

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৫, ০০:৪১আপডেট : ২৩ মে ২০২৫, ০২:৪৭

লাহোরে বাঁচামরার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল করাচি কিংস ও লাহোর কালান্দার্স। ডেভিড ওয়ার্নারের ব্যাটে করাচি বড় স্কোর গড়লেও লাহোর দাপট দেখিয়ে ম্যাচ জিতেছে। এলিমিনেটরে ৬ উইকেটে জিতে পাকিস্তান সুপার লিগে টিকে রইলো সাকিব আল হাসানরা।

এদিন সাকিব মাত্র এক ওভার বল করে ৪ রান দিয়ে ১ উইকেট নেন। তার পরে হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদির বোলিং নৈপুণ্যে করাচি ৮ উইকেটে ১৯০ রানে থামে।

৫২ বলে ৮ চার ও ৩ ছয়ে ৭৫ রান করেন ওয়ার্নার। অধিনায়কের পর খুশদিল শাহের ১৪ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস ভালো অবদান রাখে।

এক ওভারে জোড়া আঘাতসহ হারিস তিন উইকেট নিয়ে লাহোরের সফল বোলার। দুটি উইকেট পান শাহীন।

লক্ষ্যে নেমে মোহাম্মদ নাঈম ও ফখর জামানের ৪২ রানের ঝড়ো জুটি লাহোরকে দারুণ শুরু এনে দেয়। নাঈমের (১৪) ছোট ইনিংসের পর ফখর (৪৭) তিন রানের আক্ষেপে পোড়েন।

এরপর আব্দুল্লাহ শফিক ও কুশল পেরেরা ৮৩ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। শফিক ৩৫ বলে ৩ চার ও ৫ ছয়ে ৬৫ রান করেন।

কুশল ২৪ বলে ১ চার ও ২ ছয়ে ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে থামেন। এর তিন বল পর ভানুকা রাজাপাকশা ছক্কা মেরে লাহোরকে জয়ের বন্দরে নেন। ১২ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন তিনি।

১৮.৪ ওভারে ৪ উইকেটে ১৯১ রান করে লাহোর।

করাচির পক্ষে দুটি উইকেট নেন হাসান আলী।

শুক্রবার ইসলাবাদ ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে লাহোর। এই ম্যাচে বিজয়ী দল কোয়েটা গ্লাডিয়েটর্সের সঙ্গে ফাইনাল খেলবে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি