ষড়যন্ত্র করে রাজনীতির মাঠে টিকে থাকা যায় না: তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৯, ০৭:২৫আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৭

তোফায়েল আহমেদ দেশে রাজনীতির সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য তোফয়েল আহমেদ। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ যখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, তখন বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তবে ষড়যন্ত্র করে রাজনীতির মাঠে টিকে থাকা যায় না। শনিবার (৩০ নভেম্বর) ভোলার দৌলতখান উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে টেলি-কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের কল্যাণে দিন-রাত পরিশ্রম করছে। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে। যাতে করে কোনও অনুপ্রবেশকারী দলে স্থান নিতে না পারে।

দৌলতখান সদর রোডে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু। দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছির আহমেদ খানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলর ও ডেলিগেটদের ভোটে নাছির আহমেদ খানকে সভাপতি, আনোয়ার হোসেন জাহাঙ্গীরকে সম্পাদক ও হামিদুর রহমান টিপুকে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট দৌলতখান উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।

/টিটি/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’