১৬১২৩ নম্বরে কল করে পরামর্শ নিতে পারবেন কৃষকরা

বরিশাল প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৪আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৩:৪১

  ‘কৃষি উন্নয়নে ই-কৃষি’ শীর্ষক কর্মশালা

কৃষি উন্নয়নে ও প্রান্তিক চাষিদের সার্বক্ষণিক সহায়তা দেওয়ার লক্ষ্যে-কৃষি  কল সেন্টার খোলা হয়েছে। ১৬১২৩নম্বরে কল করে কৃষকরা কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের বিষয়ে যাবতীয় পরামর্শ নিতে পারবেন। এর ফলে উন্নত প্রযুক্তিতে নতুন উদ্ভাবিত জাত কৃষকদের দৌড়গোড়ায় সহজেই পৌঁছে যাবে। সাশ্রয় হবে কৃষকদের অর্থ, শ্রম ও সময়। প্রান্তিক কৃষকরা আধুনিক চাষাবাদ করে অধিক লাভবান হতে পারবেন।

মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর সাগরদী ধান গবেষণা ইনস্টিটিউন মিলনায়তনে আঞ্চলিক কৃষি তথ্য সার্ভিস আয়োজিত কৃষি উন্নয়নে ই-কৃষিশীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন বক্তারা।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক আফতাব উদ্দিন। বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিসের সভাপতিত্বে এবং কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ড. মো. সাইফুল ইসলাম ও আঞ্চলিক কৃষি তথ্য অফিসার. শাহাদাত হোসেন।

বক্তারা বলেন,‘ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়তে ই-কৃষি যুগান্তকারী ভূমিকা রাখবে। কল সেন্টারের মাধ্যমে কৃষকদের সেবা প্রদান কার্যক্রম শুরু হওয়ায় বাংলাদেশের কৃষিও এখন ডিজিটালাইজড।’

বক্তারা আরও বলেন, ‘প্রতি উপজেলায় কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ওই কেন্দ্রের মাধ্যমে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়। এই কেন্দ্রে কৃষকদের ই-কৃষি এবং প্রযুক্তি সম্পর্কে জ্ঞান দেওয়া হয়। তৃণমূল পর্যায়ে কৃষি তথ্য বিস্তারের জন্য যোগাযোগ কেন্দ্রগুলো ইতিবাচক অবদান রাখছে। সামগ্রিক অর্থে কৃষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আধুনিক কৃষি ও প্রযুক্তির সম্প্রসারণ ঘটিয়ে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করাই ই-কৃষি সেবার প্রধান লক্ষ্য।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের