১৯ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

বরগুনা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২০, ১৫:৫১আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৬:০৬

মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন প্রধান অতিথি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে বরগুনায় ১৯ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় বরগুনার আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদ চত্বরে উন্নয়ন সংগঠন হীড বাংলাদেশের আয়োজনে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

এ সময় ১৫৪ জন মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তি ও ১শ’ জন বৃদ্ধকে বয়স্ক ভাতা দেওয়া হয়। এছাড়াও ১৩০ জনকে কম্বল ও ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, বরগুনা প্রেসক্লাব সভাপতি সঞ্জীব দাস, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন মনোয়ার, বরগুনা পাবলিক প্রসিকিউটর (পিপি) ভূবন চন্দ্র হাওলাদার প্রমুখ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম