২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের প্র‌তিষ্ঠা পাবে বাংলাদেশ: জয়

ভোলা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২০, ১৭:৩১আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৭:৫০

২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের প্র‌তিষ্ঠা পাবে বাংলাদেশ: জয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযু‌ক্তি বিষয়ক উপ‌দেষ্টা সজীব ওয়া‌জেদ জয় বলেছেন, ‘বাংলা‌দেশ ২০৪১ সা‌লের ম‌ধ্যে এক‌টি উন্নত রাষ্ট্রের প্র‌তিষ্ঠা পা‌বে। যেখা‌নে আইসিটি খাত সামনের থেকে রেমিট্যান্সের নেতৃত্ব দেবে।’

রবিবার (১৬ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্যাটেলাইটের মাধ্যমে ভোলায় ই-এডু‌কেশন সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভোলা জেলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন চ‌রের ১নং মদনপুর ইউনিয়নের চর মদনপুর ৩৮নং মদনপুর চর পদ্মা মকবুল আহম্মেদ জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয়ে এই সেবা উদ্বোধন ক‌রেন তি‌নি।
সজীব ওয়া‌জেদ জয় ব‌লেন, ‘আইটি ও টেলি কমিউনিকেশন সেক্টরের উন্ন‌তির ফ‌লে ডি‌জিটালাইজেশনের মাধ্য‌মে সব তথ্যপ্রযু‌ক্তি সাধারণ মানু‌ষের দোরগোড়ায় পৌঁ‌ছে গে‌ছে।’ আইটি সেক্ট‌রে বাংলা‌দেশ-২০২১ সা‌লের ম‌ধ্যে উন্নত রাষ্ট্রের কাতা‌রে পৌঁছাবে ব‌লে তি‌নি আশাবাদ ব্যক্ত করেন।
এ সম‌য় সরকা‌রের সব উন্নয়ন কার্যক্রম নি‌য়ে দৌলতখান-বোরহানউদ্দিন এলাকার সংসদ সদস্য আলী আজম মুকুলের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয়। ‌দৌলতখা‌নের অবহেলিত বিচ্ছিন্ন চরের তিনটি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের মধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ‌শিক্ষার আলো পৌঁছে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি মুকুল ব‌লেন, ‘সরকারের ব্যাপক উন্নয়নের ছোঁয়ায় চরাঞ্চলের মানুষের জীবনমানের প্রসার ঘটেছে। ডিজিটাল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে, কোনও মানুষই এখন বিচ্ছিন্ন নয়।’ এ সময় তি‌নি মদনপুর চ‌রে বেড়িবাঁধ ও ১০ শয্যা হাসপাতাল করার দাবি জানান। প‌রে উপ‌স্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন সজীব ওয়া‌জেদ জয়।

এ টে‌লি কনফারেন্সের সময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা প্রসাশক মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মো. কায়সার, জেলা শিক্ষা অফিসার জাকিরুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদারসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী