স্বপ্নের বাংলাদেশ নির্মাণে তরুণদের এগিয়ে আসতে হবে: স্পিকার

ভোলা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৮

স্বপ্নের বাংলাদেশ নির্মাণে তরুণদের এগিয়ে আসতে হবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের বড় একটি অংশ তরুণ প্রজন্ম। সেই তরুণ প্রজন্ম আমাদের মূল চালিকা শক্তি। তারাই আগামীতে নেতৃত্বে দেবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে।

শনিবার দুপুরে (১ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার চরফ্যাশন সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার আরও বলেন, ক্ষুদা, দারিদ্র, বৈষম্য ও শোষণমুক্ত সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। তার বাস্তবায়ন কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বপ্নের বাংলাদেশ নির্মাণে তরুণদের এগিয়ে আসতে হবে: স্পিকার

ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী বিশেষ ব্যবস্থা নিয়েছেন। মেয়েদেরকে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে আনার জন্য মেধা ও শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে। সারাদেশে ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছেন। তিনি বলেন, জাতির পিতা যে এলাকাগুলোতে গিয়েছেন সেই এলাকাগুলোতেও মুজিববর্ষ বিশেষভাবে উদযাপন করা হবে।

চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়ছর আহমেদ দুলাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চীপ হুইপ নুর-ই আলম, স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ আরও অনেকে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ