সালিশের রায় বিপক্ষে যাওয়ায় ৭ জনকে কুপিয়েছে প্রতিপক্ষ

বরিশাল প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৪

হাসপাতালে ভর্তি আহতরা সালিশের রায় বিপক্ষে যাওয়ায় নারীসহ ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামের বড় ঢালি বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় আহত ৫ জনকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মেম্বর সাদেক খান বলেন, রাস্তা নির্মাণ নিয়ে কাঞ্চন ঢালি ও সিদ্দিক ঢালিগংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সিদ্দিক ঢালি তার বসতঘরের উত্তর-পূর্ব পাশ দিয়ে ৬ ফুট প্রস্থের ওই রাস্তা দিতে চাইলেও কাঞ্চন ঢালি জোরপূর্বক সিদ্দিকের উঠান এবং পরিত্যক্ত বসতঘরের ওপর দিয়ে ওই রাস্তা নির্মাণের চেষ্টা করেন। এ নিয়ে কাঞ্চন ঢালি প্রতিপক্ষকে শায়েস্তা করতে তার দলবল নিয়ে গত সপ্তাহে সিদ্দিক ঢালির বসতঘরসহ তার পরিবারের সদস্যদের ৫টি বসতঘরের সামনে টিন ও বাঁশের বেড়া তুলে দিয়ে অবরুদ্ধ করেন। এ ঘটনার মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশ ডাকা হলে উভয়পক্ষের সম্মতিতে স্থানীয় ইউপি সদস্য সাদেক খানসহ ৭ জন সালিশদার মনোনীত হয়। সালিশদাররা উভয়পক্ষের বক্তব্য ও সাক্ষ্য-প্রমাণ নিয়ে শনিবার সকালে তাদের রায়ের রোয়েদাদনামা দেন। রায়ে হেরে গেলে ক্ষিপ্ত হয়ে কাঞ্চন ঢালি, জসিম ঢালি, কামাল ঢালি ও রাসেল ঢালি নেতৃত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় সোহাগ ঢালি বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় অভিযোগ করেছেন। কাঞ্চন ঢালি ও তার সহযোগীরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া করা হচ্ছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী