বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বরিশাল প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৫

ধর্ষণ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইস্যু ক্লার্ক বনি আমিনের বিরুদ্ধে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।  মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

নির্যাতনের শিকার মেয়েটির মায়ের অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

মেয়েটির মা জানিয়েছেন, রবিবার ক্লাস শেষে উজিরপুরে আসার পথে বরিশাল নগরীর নথুল্লাবাদ থেকে জোর করে তার মেয়েকে গাড়িতে তুলে নিয়ে যায় বনি আমিন। ভয়ভীতি দেখিয়ে তাকে কুয়াকাটা সমুদ্র সৈকতের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে। ওই রাতে এয়ারপোর্ট থানায় অপহরণের লিখিত অভিযোগ করেন তিনি। বনি আমিন বিষয়টি জানতে পেরে সোমবার রাতে ঝালকাঠিতে তার এক আত্মীয়ের বাড়ির সামনে মেয়েকে রেখে সটকে পড়ে। ওই বাড়ি থেকে পুলিশ তার মেয়েকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, বনি আমিনের ভাতিজির সঙ্গে তার মেয়ে পড়াশুনা করতো। এই সুবাদে বনি আমিনের বাসায় যাওয়া-আসায় ছিল এবং তাকে চাচা বলে ডাকতো।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, মেয়েটিকে উদ্ধারে করে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকে অভিযান চলছে।

 বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী লাইব্রেরিয়ান মধুসুদন হালদার বলেন, অভিযোগের সত্যতা ও মামলার কাগজপত্র পেলে বনি আমিনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান