গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে মাঠে নামুন: সরোয়ার

বরিশাল প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৮

বরিশালে এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সব সংগঠনকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, ‘গণতন্ত্র জনগণের অধিকার। এই অধিকার প্রতিষ্ঠায় একটি বারের জন্য হলেও সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে আসতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের অধিকার প্রতিষ্ঠা সবচেয়ে বেশি দরকার।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল সদর আসন থেকে চারবার নির্বাচিত বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘একটি দেশে যদি ব্যালেন্স গভর্নমেন্ট তৈরি না হয়, তাহলে সেখানে কখনোই আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠিত হবে না। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে জেলে রেখে সরকার কখনও দেশ শান্তিতে পরিচালনা করতে পারবে না।’ এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুসহ অনেকে।

এর আগে একই দাবিতে নগরীর টাউন হলের সামনে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি পৃথক বিক্ষোভ সমাবেশ করে। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন উত্তরের সভাপতি ও সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনসহ অন্যরা।

বিক্ষোভ সমাবেশ শুরুর আগে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল সদর রোডে প্রবেশের চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী