বরিশালে বীমাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৪

বরিশালে বীমাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর বাঘিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় নিজ বাসা থেকে শুক্কুর হাওলাদার (৫৮) নামে এক বীমাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। শুক্কুর বরিশালের বাবুগঞ্জ উপজেলার আমিরগঞ্জের মুকন্দপট্টি গ্রামের মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল জানান, পারিবারিক কলহের জেরে শুক্কুর গলায় ফাঁস দেয়। তার মরদেহ ঝুলতে দেখে পরিবারের সদস্যরা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, স্ত্রী রেহানা এবং মেয়ে লিজা ও লামিয়াকে নিয়ে  বাঘিয়া এলাকায় বসবাস করে আসছিলেন শুক্কুর। তিনি একটি বেসরকারি বীমা কোম্পানিতে চাকরি করতেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম