পরাজিত প্রার্থীর ওপর হামলার দায়ে ইউপি চেয়ারম্যান কারাগারে

বরগুনা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫৮





বরগুনা ২০১৬ সালে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী জুয়েল খানের ওপর হামলার অভিযোগে জয়ী চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজি এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আট দিন পর ২৪ মার্চ নির্বাচিত চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া অসুস্থ হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে তার খোঁজ নিতে যান জুয়েল খান। এ সময় গোলাম কিবরিয়া তার সহযোগীদের নিয়ে জুয়েল খানের ওপর হামলা চালান। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে ওই দিনই দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন জুয়েল খান। ওই মামলায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। তবে চেয়ারম্যান গোলাম কিবরিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাদী জুয়েল খান বলেন, ‘আমি ন্যায় বিচার পেয়েছি। আমার ওপর যে হামলা করা হয়েছে, তাতে আদালত চেয়ারম্যানকে দণ্ড দিয়ে ন্যায় বিচারের পথ সুগম করেছেন।’
আসামিপক্ষের আইনজীবী এম মুজিবুল হক কিসলু বলেন, ‘আমার মক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো।’ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে গোলাম কিবরিয়া দণ্ডিত হওয়ায় তাকে ইউপি চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত হতে হবে বলেও জানিয়েছেন তার আইনজীবী।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী