বাড়ি পৌঁছানোর কথা বলে শিশুকে ধর্ষণ

বরিশাল প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৩

বাড়ি পৌঁছানোর কথা বলে শিশুকে ধর্ষণ বরিশাল নদী বন্দর থেকে এক শিশুকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নগরীর আবাসিক হোটেলে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত রিফাত সাহাকে আটক করেছে র‌্যাব-৮।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নদী বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। রিফাত নদী বন্দর সংলগ্ন রসুলপুরপুর চর বস্তির সেলিম সাহার ছেলে।

নগরীর রূপাতলীতে র‌্যাব-৮ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে স্কোয়াড কমান্ডার এএসপি ইফতেখারুজ্জামান এই তথ্য জানান। প্রাথমিকভাবে রিফাত ধর্ষণের কথা স্বীকার করেছে।

র‌্যাব জানায়, শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকে। গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) সে কাউকে কিছু না বলে বোনের বাড়ির উদ্দেশ্য ঢাকা থেকে লঞ্চযোগে বরিশাল রওনা হয়। পরদিন সোমবার ভোরে বরিশাল নদী বন্দরে নেমে ওই শিশুটি কিছু চিনতে না পেরে কান্নাকাটি করে। ওই সময় রিফাত শিশুটিকে ঢাকা পাঠানোর কথা বলে নগরীর একটি আবাসিক হোটেলে রেখে ধর্ষণ করে। জিজ্ঞাসাবাদ শেষে রিফাতকে কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হবে।

প্রসঙ্গত, গত বুধবার নৌ পুলিশ বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে কোতোয়ালি মডেল থানায় জমা দেয়। পরে তাকে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম