৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মে ২০২৪, ১৬:৫৯আপডেট : ০৩ মে ২০২৪, ১৬:৫৯

উত্তর ইরাকের বিভিন্ন অঞ্চলে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-র ৩২ জন সদস্যকে হত্যা করেছে তুরস্কের সেনাবাহিনী। শুক্রবার (৩ মে) তাদেরকে হত্যার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পিকেকে-এর ৩২ জন সদস্যকে নিরস্ত্র করেছে তুরস্কের সেনাবাহিনী। মানে তাদেরকে হত্যা করেছে।

১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছে পিকেকে। এই সংগঠনটি তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মদদপুষ্ট একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই জঙ্গিদের উত্তর ইরাকের হাফতানিন, গারা ও হাকুরক অঞ্চলে পাওয়া গেছে। সেইসঙ্গে এমন একটি অঞ্চলে পাওয়া গেছে যেখানে ‘ক্লো-লক অপারেশন’-এর অধীনে প্রায়শই আন্তঃসীমান্ত অভিযান চালায় তুরস্ক।

উত্তর ইরাকে তুরস্কের আন্তঃসীমান্ত হামলা কয়েক বছর ধরে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। পিকেকে-এর বিরুদ্ধে অভিযানের জন্য ইরাকের কাছে সহযোগিতা চেয়েছে তুরস্ক।

এদিকে, মার্চ মাসে এই গোষ্ঠীটিকে একটি ‘নিষিদ্ধ সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে ইরাক।

গত মাসে কর্মকর্তাদের সঙ্গে উত্তর ইরাকে পিকেকে-এর উপস্থিতির বিষয় নিয়ে আলোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, ইরাকও পিকেকে-কে নির্মূল করার প্রয়োজনীয়তা দেখেছে।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম