হোম কোয়ারেন্টিনে না থাকায় স্বামী-স্ত্রীকে জরিমানা

বরিশাল প্রতিনিধি
২০ মার্চ ২০২০, ০৯:৪০আপডেট : ২০ মার্চ ২০২০, ০৯:৪৭

বরিশাল হোম কোয়ারেন্টিনে না থাকায় ব্রুনাই থেকে আসা খলিল হাওলাদার এবং তার স্ত্রী মনোয়ারা বেগমকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বরিশালের আগৈলঝাড়ায় বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের বিচারক চৌধুরী রওশন ইসলাম বিদেশফেরত খলিল হাওলাদারের বাড়িতে যান।

উপজেলার রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার বলেন, রত্নপুর ইউনিয়নের চাউকাঠি গ্রামের খলিল হাওলাদার (৫৫) ব্রুনাই থেকে ১৩ মার্চ দেশে ফেরেন। বিদেশফেরতদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা থাকলেও খলিল সরকারি নির্দেশনা অমান্য করে হাট-বাজারে ঘোরাফেরা করায় স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। পরে ইউএনও খলিল হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা এবং বিদেশফেরত স্বামীকে আলাদাভাবে কোয়ারেন্টিনে না রাখার অপরাধে তার স্ত্রী মনোয়ারা বেগমকে ৬ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও চৌধুরী রওশন ইসলাম বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। যারা বিদেশ থেকে দেশে ফিরেছেন তাদের কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইন প্রয়োগ করা হবে। কোনও গুজবে কান না দিয়ে বিদেশ থেকে আসা লোকজনকে প্রকাশ্যে দেখা গেলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আইন প্রয়োগকারী সংস্থাকে খবর দেওয়ারও আহ্বান জানান তিনি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী