বরিশাল সরকারি মহিলা কলেজের প্রভাষক সাময়িক বরখাস্ত

বরিশাল প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ১৭:৩২আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৭:৩২

বরিশাল সরকারি মহিলা কলেজের প্রভাষক সাময়িক বরখাস্ত করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা উপেক্ষা করে উসকানিমূলক বক্তব্য ও ছবি সামাজিক যোগাযাগ মাধ্যম ফেসবুকে পোস্ট শেয়ার করায় বরিশাল সরকারি মহিলা কলেজের প্রভাষক সাহাদাত উল্লাহ কায়সারকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় পৃথক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত এবং কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
সরকারি পৃথক আদেশে উল্লেখ করা হয়, বরিশাল সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক সাহাদাত উল্লাহ কায়সার নিজের ফেসবুক আইডি থেকে গত ২১ মার্চ করোনা নিয়ে অনভিপ্রেত ও উসকানিমূলক বক্তব্য এবং ছবি পোস্ট করেন। যা সরকারের সমুন্নত কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সরকারি কর্মচারি হয়েও সরকার ও জনস্বার্থবিরোধী এবং শৃঙ্খলাপরিপন্থী কার্যক্রম করায় বিষয়টি অসদাচারণ হিসেবে গণ্য হয়েছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এছাড়া পৃথক কারণ দর্শানোর নোটিশে এ ঘটনায় কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না তা পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের