তথ্য লুকিয়ে হাসপাতালে ভর্তি, ৪ দিন পর ওয়ার্ড লকডাউন

বরিশাল প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১৩:২৭আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৩:৩৩

তথ্য লুকিয়ে হাসপাতালে ভর্তি, ৪ দিন পর ওয়ার্ড লকডাউন করোনা উপসর্গের তথ্য গোপন করে এক রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন পর জানা গেছে সেই রোগী করোনা পজেটিভ। এই ঘটনায় হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ড বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওই রোগীর নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে পায় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

ডা. বাকির হোসেন জানান, গত ১৩ এপ্রিল (মঙ্গলবার) হাসপাতালে আসা এক রোগীকে জরুরি বিভাগ থেকে মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়। পরের দিন তার এক্স-রে রিপোর্ট দেখে চিকিৎসকদের সন্দেহ হয়। এরপর রোগীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে বিভাগে পাঠানো হয়। ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজেটিভ পাওয়া যায়।

তিনি আরও জানান, এই ঘটনায় হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ড লকডাউন করা হয়েছে। ওই ইউনিটের চিকিৎসক নার্সসহ মোট ২৪ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের