বরিশালে লকডাউন ভেঙে ত্রাণের দাবিতে সড়কে নিম্ন আয়ের মানুষ

বরিশাল প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২০, ১৮:৪৩আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৯:০৫

বরিশালে লকডাউন ভেঙে ত্রাণের দাবিতে সড়কে নিম্ন আয়ের মানুষ ত্রাণের দাবিতে লকডাউন ভেঙে বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া এলাকার কর্মহীন নিম্ন আয়ের মানুষেরা বিক্ষোভ করেছেন। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত লাকুটিয়া সড়ক আটকে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনরতদের অভিযোগ, করোনা ভাইরাসের কারণে ২৫-২৭ দিন ধরে কাজ বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে অনেকটা অনাহারে দিন কাটাচ্ছেন তারা। স্থানীয় জনপ্রতিনিধি ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা ত্রাণ দেওয়ার কথা বলে ভোটার আইডি কার্ড, নাম-ঠিকানা, মোবাইল ফোন নাম্বার নিয়ে যায়। কিন্তু প্রায় ১ মাস পার হলেও তারা কোনও ত্রাণ পাননি। তারা অভিযোগ করেন, ১ নাম্বার ওয়ার্ডের অন্যান্য এলাকায় অনেকেই ত্রাণ পেয়েছেন।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ওসি (অপারেশন) হিরন্ময় বলেন, ফোর্স নিয়ে গিয়ে ত্রাণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা বাড়িতে ফিরে যায়। তাদের ত্রাণের বিষয়ে স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সুমন বলেন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কর্মহীন ৪০ হাজার মানুষের জন্য ত্রাণ সহযোগিতা কার্যক্রম চালাচ্ছেন। ইতোমধ্যে প্রায় ২০ হাজারের বেশি মানুষের দোরগোড়ায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। ১ নম্বর ওয়ার্ডের অধিকাংশ ঘরে ত্রাণ পৌঁছে গেছে। তবে পশ্চিম কাউনিয়া এলাকার মানুষ এখনও ত্রাণ পায়নি। এটা একটি চলমান কার্যক্রম, শিগগিরই তারা ত্রাণ পাবেন।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি