বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাশেদুল আলম (৫৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি ভোলার দৌলতখান উপজেলার কলাকোপা গ্রামের বাসিন্দা। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হতে শরীরের নমুনা সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ‘হৃদরোগের কথা বলে গত রবিবার সকাল ১০টায় হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি হন রাশেদুল। পরীক্ষা-নীরিক্ষায় তার হৃদরোগ পাওয়া যায়নি। করোনার উপসর্গ থাকায় ওই দিন দুপুর আড়াইটার দিকে তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে প্রেরণ করা হয়। সেখানে আইসোলেশনে থাকাবস্থায় তার মৃত্যু হয়।’








